বিশ্বজুড়ে হঠাৎ ডাউন ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ
ডেস্ক রিপোর্ট
514
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ | ০৯:১০:৪৫ এএম
ফাইল-ফটো
বিশ্বজুড়ে হঠাৎ করে ডাউন হয়ে গেছে ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এতে বাংলাদেশ, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরা দুর্ভোগে পড়েছেন।
বিড়ম্বনার কথা জানিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন। তারা জানিয়েছেন, মেটার মালিকানাধীন জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করে বার্তা আদান-প্রদান করতে পারছেন না তারা।
অ্যাপটি চালুর পর ব্যবহারকারীরা বার্তা দেখতে বা পড়তে পারছেন। তবে নতুন কোনো বার্তা আদান-প্রদান করতে পারছেন না তারা। অনেক ব্যবহাকারী অভিযোগ করেছেন, অ্যাপ চালুর পরই সার্ভারের সঙ্গে ‘সংযোগ’ করা হচ্ছে এমন বার্তা পাচ্ছেন।
সার্ভিস স্ট্যাটাস ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে, যুক্তরাজ্যের গ্রাহকরা মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে থেকেই হোয়াটসঅ্যাপে সমস্যার কথা জানান। সকাল সাড়ে ৮টা নাগাদ এ সংক্রান্ত ১২ হাজারের বেশি রিপোর্ট জমা পড়ে ওয়েবসাইটটিতে।
প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যাসেজিং প্লাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
আরও পড়ুন:
তথ্য প্রযুক্তি সম্পর্কিত আরও
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
দৈনিক আজকের ভোলার ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আজ আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
২৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাবের নতুন কমিটিকে প্রাথমিক শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা অভিনন্দন
১৪ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচনে বিন প্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য'র পত্রিকার সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
১১ এপ্রিল ২০২৬
