কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা ব্যবসা!
ডেস্ক রিপোর্ট
512
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ | ০৫:১০:৪৫ এএম
ফাইল-ফটো
হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভিতরের ফাঁকা অংশকে ইয়াবা বহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে গত ৭-৮ বছর ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাওয়া এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তার নাম রানা হাওলাদার (২৬)।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি হাতের কনুইয়ের নিচের অংশ কেটে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা বহন করতো। হাতের ফাঁকা অংশ ব্যবহার করে গত ৭/৮ বছর ধরে সে ইয়াবা পাচার ও ব্যবসা করে আসছিল।
তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৬ জুলাই ২০২৬
ভোলার শহীদ মোহাম্মদ হানিফ : বাংলাদেশের এক গর্বিত সূর্য সন্তান
২৫ জুলাই ২০২৬
