ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি বেড়েছে

বিশেষ প্রতিনিধি
487

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ | ০৫:১০:১৪ এএম
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি বেড়েছে ফাইল-ফটো

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৪৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৮০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯৬ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় দুইশ’ জন। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬১ হাজার ৭৫৯ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১ হাজার ৫৪৩ জন এবং মৃত ১৮ জন। ইতালিতে আক্রান্ত ১৫ হাজার ৮৯ জন এবং মৃত্যু ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩২ হাজার ১১৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ জনের। জাপানে মৃত ৫০ জন এবং আক্রান্ত ১৩ হাজার ৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৯ হাজার ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৭৯ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬৬১ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১০৬ জন এবং ৩৩ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ