ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু

ডেস্ক রিপোর্ট
484

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২ | ০৬:১০:০৩ এএম
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু ফাইল-ফটো

ভয়াবহ হচ্ছে ডেঙ্গু। অক্টোবরে এসেও ঊর্ধ্বমুখী প্রকোপ। ঢাকার পাশাপাশি বাইরেও বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, হঠাৎ করেই প্লাটিলেট কমে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। বেড়েছে রোগীর রক্ত দেয়ার হার। স্বাস্থ্য অধিদফতর বলছে, যেকোনো জ্বরেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

নয় বছরের খাদিজা। বাড়ি বরগুনার পাথরঘাটায়। সেখানে থেকেই এডিসের কামড়ে কাবু। পরে অবস্থার অবনতি হলে বরিশাল হয়ে ঢাকায়। এখন রেডক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতালের বিছানায় লড়ছে এই শিশু। সবশেষ রিপোর্টে প্লাটিলেট ১৫ হাজার, তাই উদ্বিগ্ন তার বাবা।

সাধারণত মাঝ-সেপ্টেম্বর থেকে কমতে থাকে ডেঙ্গুর প্রকোপ। তবে এবার অক্টোবরে এসেও জেঁকে বসেছে। পহেলা অক্টোবর ছিল মৌসুমের সর্বোচ্চ রোগী। গত পাঁচ দিনের তিন দিনেই রোগী ছিল পাঁচশর বেশি। এই দফায় শরীরে র‍্যাশ কিছুটা কম থাকলেও তীব্র মাথাব্যথা আর শরীর ব্যথা দেখা দিচ্ছে আক্রান্ত রোগীর।

চিকিৎসকরা বলছেন, রোগীর ক্ষেত্রে চতুর্থ দিনেই কমছে রোগীর প্লাটিলেট। আবার হঠাৎ করেই নেমে আসছে ৩০ হাজারের নিচে। সে ক্ষেত্রে জ্বর হলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

হলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ইদানীং ডায়রিয়া বা বমি হওয়াটা অনেক কমে এসেছে। এ ছাড়া র‍্যাশ হওয়াটাও কমেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই অর্থাৎ প্রথম ৪ থেকে ৫ দিনের মধ্যেই প্লাটিলেট কমে যাচ্ছে।

হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. দীপি বড়ুয়া বলেন, জ্বর হলে একেবারে অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তবে প্লাটিলেট কমলেও গাইডলাইন মেনে চিকিৎসা দিলে ভয়ের কিছু নেই, বলছে স্বাস্থ্য অধিদফতর।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় সতেরো হাজার; আর মৃত্যুর সংখ্যা ৫৬।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ