কিং খানের জন্মদিন আজ
ডেস্ক রিপোর্ট
570
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ০৫:১১:৫৭ এএম
ফাইল-ফটো
বলিউড বাদশা শাহরুখ খান। সারা বিশ্বে রয়েছে তার কোটি অনুসারী। আজকের দিনেই (২ নভেম্বর) পৃথিবীতে যাত্রা শুরু করেন তিনি। আজ এই কিংবদন্তির ৫৭তম জন্মদিন। তার জন্মদিন ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের কমতি নেই।
[caption id="attachment_5912" align="alignright" width="654"]
ফাইল-ছবি[/caption]
প্রতি বছর প্রিয় তারকার বিশেষ দিনটিতে তাকে এক নজর দেখতে মান্নাত-এর সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে তাদের উদ্দেশে হাত নাড়েন শাহরুখ। যদিও ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ায় গতবারের প্রেক্ষাপট ছিলো ভিন্ন। তবে কি এবার বারান্দায় এসে চিরাচরিত ভঙ্গিতে হাত নাড়বেন কিং খান?
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে নিজেকে বাদশাহর আসনে অধিষ্ঠিত করেছেন। কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
