কথা কাটাকাটির জেরে পিকনিক বাসে ছুরিকাঘাত, নিহত ১
ডেস্ক রিপোর্ট
492
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ০৯:১১:১৬ এএম
ফাইল-ফটো
রাজধানীর আসাদগেটে পিকনিক বাসে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সঙ্গী আহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধুরা জানান, ওই সময় আসাদগেটে অপরিচিত কয়েকজন লোক হঠাৎ তাদের বাসে উঠেন। তাৎক্ষণিক দুজনকে ছুরিকাঘাত করেন তারা। এতে গুরুতর আহত হন উভয়ই। এ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।
তারা জানান, রাত ১টার দিকে রাব্বীর (২৫) মৃত্যু হয়। শেরেবাংলা নগর থানার পরিদর্শক শাজাহান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
লালবাগের শহীদনগর এলাকায় থাকতেন রাব্বী। সেখানে ফ্লেক্সিলোডের দোকান চালাতেন তিনি। আহত তরুণের নাম শাওন। তিনি পেশায় অটোরিকশাচালক।
পরিদর্শক শাজাহান মণ্ডল বলেন, রাজধানীর লালবাগের একদল তরুণ দুটি বাস ভাড়া করে ওই দিন সকালে পিকনিক করতে ধামরাইয়ের একটি পার্কে যান। তাদের সঙ্গে কয়েকজন তরুণীও ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে গাবতলীতে পৌঁছলে বাসের মধ্যে কয়েকজন ধূমপান এবং মেয়েদের উত্ত্যক্ত করছিলেন।
তিনি বলেন, সেসময় প্রতিবাদ করেন রাব্বী। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসটি আসাদগেইট এলাকায় সিগন্যালে পড়ে। ওই সময় ৩/৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর করেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন। প্রতিরোধ করতে গেলে শাওনকেও ছুরি মারেন তারা। পরে দ্রুত বাস থেকে নেমে চলে যান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, বাসে রাব্বীর সঙ্গে ঝগড়ায় জড়িত যুবকদের একজনের নাম ফারুক। মোবাইল ফোন করে সেই ঘটনা কাউকে বলেন তিনি। এরপর রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন বাসে উঠে রাব্বী ও শাওনকে ছুরিকাঘাত করেন।
তিনি জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
