কুষ্টিয়ায় স্বামীকে জবাই করে হত্যা, পলাতক স্ত্রী
ডেস্ক রিপোর্ট
504
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২ | ০৭:১০:২০ এএম
ফাইল-ফটো
কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। সোমবার (৩ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে আড়ুয়াপাড়ার ছোট ওয়্যারলেস এলাকার নিজ বাড়িতে ধারালো চাকু দিয়ে গলা কেটে রেখে পালিয়ে যায় তার স্ত্রী।
পরিবারের লোকজন সাব্বিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাব্বির আড়ুয়াপাড়ার ছোট ওয়ার্লেস এলাকার মৃত রমজান আলির ছেলে।
নিহতের চাচাতো ভাই তামিম জানান, আজ ভোর রাত ৩টার দিকে তার ভাই সাব্বিরকে চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আহত অবস্থায় সাব্বির ঘড় থেকে বের হয়ে তার মাকে বিষয়টি জানায় ও হাসপাতালে নিয়ে যেতে বলে। পরিবারের লোকজন সাব্বিরকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
তামিম আরো জানান, এক মাস আগে রোজিনার সাথে বিয়ে হয় সাব্বিরের। অনেকদিন আগেই সাব্বিরের আগের স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। তার আগের পক্ষের দুই কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে সাব্বিরের কাছেই থাকে আর ছোট মেয়েকে নিয়ে তার আগের স্ত্রী ঢাকায় বসবাস করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের শ্বাসনালী কাটার কারনে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
