যেসব এলাকায় ৭ দিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে
ডেস্ক রিপোর্ট
559
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩৩ এএম
ফাইল-ফটো
গ্যাসের সঞ্চালন পাইপ লাইনের কাজের জন্য ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে। শনিবার (৫ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল আগামী ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাস, ৬০ কিলোমিটার উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনে ইন্টিলিজেন্ট পিগিং কার্যক্রম সম্পাদন করবে।
এই সময়ে তিতাস গ্যাসের অধিভুক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন অথবা স্বল্প চাপ বিরাজ করতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
