স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য দেশে ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন
ডেস্ক রিপোর্ট
503
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ | ১০:১১:০৩ এএম
ফাইল-ফটো
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য দেশে ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হয়েছে। সরকার মা ও শিশু মৃত্যু হার কমাতে কাজ করছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। সর্বোপরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। কর্মশালায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
