ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

ছেলের লাশ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার

ডেস্ক রিপোর্ট
509

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ | ০৬:১১:১২ এএম
ছেলের লাশ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল বাবার ফাইল-ফটো

যশোরের ঝিকরগাছায় ছেলের লাশ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গদখালী-পানিসারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৬৮) শার্শার বেনাপোলের কাগজপুকুর গ্রামের শফি দফাদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

এর আগে শুক্রবার সন্ধ্যায় জামাল হোসেনের বড় ছেলে জিয়া হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঝিকরগাছায় তার শ্বশুরবাড়িতে মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়া তার শ্বশুরবাড়ি ঝিকরগাছায় পরিবারসহ বাস করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে রাতেই বাবা পরিবারসহ নিজ ইঞ্জিনচালিত ভ্যানে চড়ে রওনা হন ঝিকরগাছার উদ্দেশে।

পথিমধ্যে গদখালী-পানিসারা সড়কে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ভ্যানটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। তার সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্য গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নিশি জামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, জামাল হোসেন মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ