টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
খেলা ডেস্ক
583
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ০৭:১১:৪৪ এএম
ফাইল-ফটো
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে পাকিস্তান-ইংল্যান্ড। বিশ্বাকপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক। এতে আগে ব্যাট করবে পাকিস্তান। রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২ টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে একাদশ বদল করার ঝুঁকি নেয়নি দুই দলের কেউই। পাকিস্তান আর ইংল্যান্ড দুই দলই সেমিফাইনালজয়ী একাদশ ঠিক রেখেছে।
পাকিস্তান একাদশঃ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
ইংল্যান্ড একাদশঃ জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২১ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
৩০ জানুয়ারী ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
