বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার
ডেস্ক রিপোর্ট
534
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ | ০৪:১১:২২ এএম
ফাইল-ফটো
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৫৬ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। এ সময় ৩ লাখ ১৭ হাজার ১৮৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে দেড় লাখেরও বেশি।
বুধবার (১৬ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৩১০ জনে। এর মধ্যে ৬৬ লাখ ১৭ হাজার ৮১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৮৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ১৪৫ জন।
এ ছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯৭১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৯৩ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৪৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ১৩ জন। ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
