বিশ্বে করোনায় মৃত্যু ৮১৯, শনাক্ত ৩ লাখ ছাড়িয়ে
ডেস্ক রিপোর্ট
499
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ০৫:১১:১৭ এএম
ফাইল-ফটো
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৮১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩ লাখ ১৬ হাজার ৫৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জাপানে সবচেয়ে বেশি ৮৪ হাজার ৩৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে ১৬০ জন মারা গেছেন।
এ ছাড়া ফ্রান্সে মৃত্যু ৭৪ জন এবং আক্রান্ত ৩৭ হাজার ১৭৭ জন। ব্রাজিলে মৃত্যু ৭২ জন এবং আক্রান্ত ৩০ হাজার ৪৩৮ জন। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৬৩ জন এবং আক্রান্ত ৬৩ জন। রাশিয়ায় মৃত্যু ৬০ জন এবং আক্রান্ত ৫ হাজার ৫৪৬ জন। তাইওয়ানে মৃত্যু ৫৮ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৮৩১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৪ হাজার ২৬ জন। সুস্থ হয়েছেন ৬২ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
