ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৯ মার্চ ২০২৬

জি এম কাদেরের ওপর দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত

ডেস্ক রিপোর্ট
1129

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:০২:৫১ পিএম
জি এম কাদেরের ওপর দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত ফাইল-ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দায়িত্ব পালনের ওপর বিচারিক আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

আইনজীবী শেখ সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিচারিক আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা হাইকোর্ট স্থগিত করায় জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই।

এর আগে গত ১৯ জানুয়ারি ঢাকার জেলা জজ আদালত জি এম কাদেরের করা আপিল গ্রহণযোগ্যতার আবেদন খারিজ করেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে গত রোববার উচ্চ আদালতে বিবিধ আবেদন করেন জি এম কাদের।

দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের ওপর আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা খারিজ আদেশের বিরুদ্ধে করা বিবিধ আপিল আবেদন বিষয়ে ৯ জানুয়ারি শুনানি গ্রহণ করেন ঢাকার জেলা জজ আদালত।

গত বছরের ৩০ অক্টোবর এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন। এই আদেশ খারিজ চেয়ে আবেদন করেছিলেন জি এম কাদের। সেটিও খারিজ হয়ে যায়। পরে খারিজের ওই আদেশ চ্যালেঞ্জ করে গত বছরের ২৩ নভেম্বর ঢাকার জেলা জজ আদালতে এই আপিল আবেদন করেন জি এম কাদের।

গত বছরের ৪ অক্টোবর জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

০২ মে ২০২৬

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

ভোলায় আজ সফরে আসছেন  স্পিকার
ভোলায় আজ সফরে আসছেন স্পিকার

১৬ এপ্রিল ২০২৬

ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল :জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে-ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১২ এপ্রিল ২০২৬

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল ও লিফলেট বিতরণ :গণভোটের রায় অমান্যের প্রতিবাদে

১২ এপ্রিল ২০২৬

স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ
স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মৃত্যুতে ভোলা জেলা বিএনপির শোক প্রকাশ

২৯ মার্চ ২০২৬

ভোলাদর্পণ