ভোলা রবিবার
০৭ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

গণির জালে আবার লাখ টাকার কালো পোয়া

ডেস্ক রিপোর্ট
556

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ | ০৮:১১:৪৩ এএম
গণির জালে আবার লাখ টাকার কালো পোয়া

সেন্ট মার্টিনে জেলে গণির জালে আবারো ৪০ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে মাছটি ধরা পড়ে। সকাল থেকে মাছের দরদাম চলছে। এর আগে ৮ নভেম্বর একই জেলের জালে ৬০ কেজি ওজনের জোড়া পোয়া মাছ ধরা পড়ে। মাছ দুটি তিনি বিক্রি  করেছিলেন সাড়ে আট লাখ টাকায়।

জানা গেছে, জেলে গণি তার এই মাছটি সেন্ট মার্টিন বাজারে নিয়ে আসেন। ৫ লাখ টাকা দাম উঠেছে মাছটির। কিন্তু তিনি আরও বেশি দামে বিক্রির জন্য কক্সবাজার ফিশারি ঘাটে রওনা হয়েছেন।

স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের আকাশচুম্বী দাম।

জেলে গণি বলেন, রাতে মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে রওনা হই। জাল উঠানোর সময় দেখি বড় একটি কালো পোপা মাছ। মাছটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছটির প্রাথমিক দাম ৭ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন?

সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, জেলে গণি এ পর্যন্ত ৬টি বড় কালো পোপা মাছ পেয়েছেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ বিক্রি করেছিলেন ১০ লাখ টাকায়। ২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পেয়ে তাও বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়। গত সপ্তাহে জোড়া কালো পোপা মাছ সাড়ে আট লাখ টাকায় বিক্রি করেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ