ভোলা রবিবার
০৭ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

সাতটি চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে জাপানের সঙ্গে

ডেস্ক রিপোর্ট
485

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ | ০৪:১১:০৬ এএম
সাতটি চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে জাপানের সঙ্গে ফাইল-ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সফরকালে সাতটি চুক্তি ও এমওইউ নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লেটার অফ ইনটেন্ড অন ডিফেন্স কোঅপারেশন। এই সাতটির মধ্যে এক বা দুটি একটু এদিক-ওদিক হতে পারে।

এসব বিষয় আগামী এক থেকে দুই দিনের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মাসুদ বিন মোমেন আরও বলেন, এবারের ভিজিটের একটি ইন্টারেস্টিং দিক হলো জাপানের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল কমপ্রেহেনসিভ রিলেশনশিপ বা পার্টনারশিপ, সেটিকে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে রূপান্তর করতে চাই। আর স্ট্র্যাটেজিক রিলেশনশিপ করতে হলে ডিফেন্স কোঅপারেশন একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট।

আরও বেশ কিছু ইস্যু ও কম্পোনেন্ট আছে। সেগুলো নিয়েও কাজ হবে, তবে সময় খুব কম ছিল। সে জন্য আমরা লেটার অফ ইনটেন্ড করছি। জেনারেল একটা ইস্যু। জাস্ট এতে কী কী থাকতে পারে, সেগুলো উল্লেখ করা হবে। এটাকে কেন্দ্র করে বা ব্যবহার করে আগামীতে আরও কী কী হতে পারে, তা নিয়ে ডিটেইলড আলোচনা হবে। তারপর হয়তো এগ্রিমেন্ট সাইন হবে দুই দেশের মধ্যে।

মাসুদ বিন মোমেন বলেন, ৩০ নভেম্বর সকাল থেকে অনেকগুলো ইস্যু-ইভেন্ট এনগেজমেন্ট আছে। বাংলাদেশ থেকে আমাদের বেজা, বিডা, সিকিউরিটি এক্সচেঞ্জ, তারাও বড় প্রোগ্রাম করবে। জেট্রোও তাদের সহযোগিতা করবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে যে জাপানি ইনভেস্টমেন্ট এরিয়া হচ্ছে, সেখানে যে ইনভেস্টররা আছেন, তাদের কয়েকজন সিইও দেখা করবেন। আরও কয়েকটি বড় হাউসের সিইওসহ অনেকেই হয়তো দেখা করবেন।

মোমেন আরও বলেন, এ ছাড়া তাদের অনেকগুলো বড় বড় প্রকল্প তো পাইপলাইনে আছে। সেগুলো চূড়ান্ত করে হয়তো ইআরডি তাদের সামনে কিছু উপস্থাপন করবে। এ নিয়ে আমরা মঙ্গলবার (২২ নভেম্বর) বসব।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ