বিদ্যুতের দাম বাড়াচ্ছে বিইআরসি
ডেস্ক রিপোর্ট
492
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ | ০৫:১১:২২ এএম
ফাইল-ফটো
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে অক্টোবরে তা নাকচ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এক মাসের মাথায় আপিল করে পিডিবি। এই আবেদন বিইআরসি বিবেচনায় নিয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিতে পারে আজ সোমবার (২১ নভেম্বর)।
বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করবে বিতরণ কোম্পানিগুলো।
পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানাতে সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছে বিইআরসি। এর আগে ১৩ নভেম্বর রিভিউ (পুনরায়) আবেদন করে পিডিবি। সেই আবেদনের সঙ্গে দাম বাড়ানো নিয়ে বিইআরসির আপত্তি করা তিনটি বিষয়েরও ব্যাখ্যা দিয়েছে তারা। এ ব্যাখ্যা আমলে নিয়ে দাম বাড়ানোর ঘোষণা দেয়া হতে পারে।
প্রসঙ্গত, সরকারি-বেসরকারি সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রথমে বিদ্যুৎ কেনে পিডিবি। এরপর সেই বিদ্যুৎ পাইকারি মূল্যে বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করে তারা। পরে বিতরণ কোম্পানিগুলো খুচরা মূল্যে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দেয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
