তুরস্কে ১৯৯৯ সালের ভূমিকম্পে মারা যায় ১৭ হাজার মানুষ
ডেস্ক রিপোর্ট
525
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০২:১২ এএম
ফাইল-ফটো
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়েছে তুরস্কের একটি অংশ। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে, বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন এ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর।
সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭। সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসের কম্পন অনুভূত হয়েছে।
আরও পড়ুন...তুরস্কে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১১৮
তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানা একটি ভূমিকম্পে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। আজকের এই ভূমিকম্প পুরোনো সেই ভয়াবহ দিনের স্মৃতি নতুন করে জাগিয়ে তুললো।
বিবিসির একজন প্রডিউসার রুশদি আবুলৌফ জানিয়েছেন, তিনি গাজা উপত্যকায় যেখানে ছিলেন, সেখানে অন্তত ৪৫ সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
