পরীর দুঃখ কমাতে রাজ নিজেকে বদলে ফেললেন
ডেস্ক রিপোর্ট
546
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ | ০৫:১১:১৫ এএম
ফাইল-ফটো
কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। আর এ হারের পর হতাশায় মুখথুবড়ে পড়ে আর্জেন্টাইন সমর্থকরা। ঢাকাই ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী পরীমনিও এর বাইরের নন
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারে হতাশ পরীমনি। তার দুঃখ কমাতে এগিয়ে এসেছেন তার স্বামী শরীফুল রাজ।
[caption id="attachment_6821" align="aligncenter" width="574"]
ফেসবুক স্ট্যাটাস[/caption]
বুধবার রাতে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে রাজকে আর্জেন্টিনার জার্সি পরা দেখা যায়। ক্যাপশনে পরীমনি লিখেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার; মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে!’
আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা লাগে পরীমনির। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন তার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতেন। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তার ভক্ত হিসেবে তিনি বেশ আনন্দিত। মেসিই এখন তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে চান পরীমনি।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
