মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ডেস্ক রিপোর্ট
536
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২ | ০৬:১১:৪৩ এএম
ফাইল-ফটো
নানা ধরনের জটিলতা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম ঘাষণা করেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির স্থানীয় সময় আজ বিকাল ৫টায় আনোয়ার ইব্রাহিম নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।
মালয়েশিয়ায় সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটি তার ইতিহাসে প্রথমবারের মতো নজিরবিহীন ভাবে ঝুলন্ত সংসদের সাক্ষী হয়।
ওই নির্বাচনে আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ‘মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর, মহামান্য (রাজা) আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছেন।’
আনোয়ারের পাকাতান হারাপান পার্টি গত শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে, তবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন তাদের হাতে নেই। আর তাই তিনি কোন দলের সাথে জোট করে ক্ষমতায় যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।
যদিও বার্তাসংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আজ দেশটির দুই বৃহত্তর জোট সংস্কারবাদী আনোয়ার ইব্রাহিমের হারাপান কোয়ালিশন এবং সাবেক সরকার দলীয় জোট ইসমাইল ইয়াকোবের বারিসান ন্যাশনাল কোয়ালিশন একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারে। এতে করে আনোয়ার প্রধানমন্ত্রী হবেন।
উল্লেখ্য, আনোয়ারের পাকাতান হারাপান পার্টি ২০১৮ সালে প্রথমবারের মতো ইতিহাস তৈরি করে তৎকালীন বারিসান ন্যাশনালের রাজত্বের অবসান ঘটায়। কিন্তু দুই বছর পরই এটি ক্ষমতা হারায়।
মূলত তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে শাসক জোট ভেঙে পড়ে এবং মালয়েশিয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত হয়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
