অপু-বুবলীকে নিয়ে বোমা ফাটালেন কিং খান
ডেস্ক রিপোর্ট
516
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ | ০৮:১১:৩৪ এএম
ফাইল-ফটো
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে চলছে তাদের দ্বন্দ্ব। বেশকিছু দিন সেটি স্থিতিশীল থাকলেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।
সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস। শুরু হয় তাদের ভার্চুয়াল দ্বন্দ্ব। পরবর্তীতে শাকিব খান স্পষ্ট জানান, তিনি বুবলীকে কোনো নাকফুল উপহার দেননি।
শাকিবের ভাষ্য, অপু বিশ্বাস ও বুবলী দুজনই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমার ব্যাপারটা সবাই জানেন। আর শাকিব খান সব ক্লিয়ার করে দিয়েছেন। তারপরেও তিনি (বুবলী) এত জাহির করছেন কেন?
ঢালিউড কুইন আরও বলেন, আমি তো আর অন্যের মতো প্রতিবাদ করছি না। মিথ্যাচারও করছি না। এটি আমার সঙ্গে যায় না। মনগড়া কথা বলে আমি আমার ব্যক্তিত্ব নষ্ট করতে চাই না।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
