১২ জেলায় নিয়োগ দিচ্ছে দারাজ, লাগবেনা অভিজ্ঞতা
নিউজ ডেস্ক
566
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ০৯:১০:৪৫ এএম
দারাজ বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : টেরিটরি সেলস অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংশ্লিষ্ট বিষয়ে যাদের একদমই অভিজ্ঞতা নেই, তারাও আবেদন করতে পারবেন। তবে সেলস ও মার্কেটিং বিষয়ে ধারণা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। চাপ সামলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা ও এমএস অফিসের কাজের আগ্রহ থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ফেনি, গাজীপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেটে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ : ৪ নভেম্বর, ২০২২
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
