রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন ঢালিউড অভিনেত্রী মাহি
ডেস্ক রিপোর্ট
557
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২ | ০৬:১১:৪০ এএম
ফাইল-ফটো
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। সিনেমায় অভিনয় করলেও পাশাপাশি স্বামী-সংসার ও ব্যবসায় সময় দিয়ে থাকেন তিনি। নতুন বিয়ের পরে চলতি বছরের শুরুতে মা হতে যাওয়ার খবর জানান। বর্তমানে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।
মাহিয়া মাহি সিনেমার তারকা হলেও পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই নায়িকা।
দায়িত্বে যাওয়ার পরপরই মাহি শুরু করেছেন নিয়মিত জনসংযোগ। সেসব ছবিও পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের নারীদের নিয়ে জনসংযোগের পর ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে বাড়ির আঙিনায় কৃষি উৎপাদনের লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নে ‘মা সমাবেশ’ এর মাধ্যমে মৌসুমী বীজ বিতরণ করি এবং সরকারের ব্যাপক উন্নয়ন ও সাফল্য মা বোনদের মাঝে তুলে ধরি।’ এই জনসংযোগকে মাহি ‘মা সমাবেশ’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রীর স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
