জেলেনস্কিকে মারবেন না, প্রতিশ্রুতি পুতিনের
ডেস্ক রিপোর্ট
530
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০২:৩৯ এএম
ফাইল-ফটো
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মারবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট নাফতালি বেনেট। খবর আলজাজিরার।
ইউক্রেন রাশিয়া যুদ্ধের শুরুর দিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন বেনেট।
শনিবার তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক সাক্ষাৎকারে তিনি জানান, মস্কো সফরকালে তিনি রুশ প্রেসিডেন্টকে প্রশ্ন করেন তিনি (পুতিন) জেলেনস্কিকে হত্যা করতে চান কি না। জবাবে পুতিন জানান, তিনি জেলেনস্কিকে মারবেন না। তখন বেনেট বলেন, আমি মনে করছি আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি জেলেনস্কিকে মেরে ফেলবেন না। জবাবে পুতিন আবারও বলেন, আমি জেলেনস্কিকে মারবো না।
সাক্ষাৎকারে বেনেট আরও জানান, এর পরপরই জেলেনস্কিকে তিনি পুতিনের এই প্রতিশ্রুতির কথা জানান। পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে তিনি বলেন, শোন! আমি মিটিং থেকে বের হয়ে এসেছি, সে (পুতিন) তোমারে মারবে না। তখন জেলেনস্কি প্রশ্ন করেন, আপনি নিশ্চিত? জবাবে বেনেট বলেন, শতভাগ নিশ্চিত সে তোমাকে মারবে না।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
