ভোলা বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬
২৯ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপে রাতে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

খেলা ডেস্ক
556

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২ | ০৬:১১:৩১ এএম
বিশ্বকাপে রাতে পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ফাইল-ফটো

দিন যেয়ে রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পোল্যান্ড। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সে দলেরই কার্যত শেষ ষোলোতে খেলা নিশ্চিত হবে। স্বাভাবিকভাবেই এ দ্বৈরথ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কি।

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই পা রেখেছিল আর্জেন্টিনা। তবে নিজেদের প্রথম ম্যাচ হেরে হিসেব কিছুটা ওলটপালট করে ফেলেছিলেন মেসিরা। আর্জেন্টিনার সামনে হিসেবের সমীকরণ সহজ করার পালা। একদিক দিয়ে এই ম্যাচ আবার বাচা-মরারও। কেননা ড্র করলে কিংবা হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা।

এমন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নিজেদের শেষ ম্যাচে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। জিতলে শেষ ষোলো নিশ্চিত। ড্র করলে তাকিয়ে থাকতে হবে জটিল অঙ্কের দিকে। আর্জেন্টিনা যদি ড্র করে, এই গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচও যদি অমীমাংসিত থাকে, সে ক্ষেত্রে শেষ ষোলোয় পৌঁছে যাবেন মেসিরা।

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় দোহার রাস আবু আবুদে সমুদ্রের ধারে স্টেডিয়াম ৯৭৪- তে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে জিততে মুখিয়ে আছে আর্জেন্টিনা। তেমনটাই জানিয়েছে দলের রখণভাগের খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেস। তিনি বলেন, 'বুধবার পোল্যান্ডের বিরুদ্ধে আমরা জয়ের মানসিকতা ও রণকৌশল নিয়ে খেলব।'’

দু’টি ম্যাচের একটিতে জয় ও একটি ড্র করে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছেন পোল্যান্ড। ১৯৮৬ সালের পরে বিশ্বকাপে তাদের জন্য শেষ ষোলোতে খেলার সুযোগ। ঐদিকে আর্জেন্টিনার সামনে হাতছানি। এখন শুধু মাঠের লড়াইয়ের অপেক্ষা। তারপর বোঝা যাবে কোন দল যাচ্ছে শেষ ষোলোতে।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলাদর্পণ