সিরিজ নির্ধারনী ম্যাচে পাহাড় সমান রান টপকে জয় পেলো শ্রীলংকা
ডেস্ক রিপোর্ট
659
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২ | ০৪:১২:০৬ এএম
ফাইল-ফটো
তৃতীয় ও শেষ ওয়ানডে ৪ উইকেটে জিতে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হার এড়ালো স্বাগতিক শ্রীলংকা। প্রথম ওয়ানডে ৬০ রানে জিতে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। এতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
তৃতীয় ম্যাচে বৃস্পতিবার (১ ডিসেম্বর) পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাট করে ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৩ রান করে আফগানিস্তান। ১৩৮ বলে ১৫টি চার ও ৪টি ছক্কায় ১৬২ রান করেন জাদরান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করে সেরা ইনিংস খেলেছেন জাদরান।
জবাবে ২ বল বাকী রেখে ৬ উইকেটে ৩১৪ রান করে ম্যাচ জিতে শ্রীলংকা। চারিথ আসালঙ্কা অনবদ্য ৮৩ ও কুশল মেন্ডিস ৬৭ রান করেন। ম্যাচ সেরা হন আসালঙ্কা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০৫ নভেম্বর ২০২৬
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
