সব শঙ্কা শেষ করে নিউজিল্যান্ডের মাটিতে সাকিব
নিউজ ডেস্ক
499
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২ | ১১:১০:৪২ এএম
আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। মাঠের লড়াইয়ের আগে শঙ্কা কাটিয়ে ক্যারিবীয় দ্বীপ থেকে নিউজিল্যান্ডে পা রেখেছেন সাকিব আল হাসান। তাইতো দল চনমনে। আজ বৃহস্পতিবার অফিসিয়াল বিসিবির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এনিয়ে কথা বললেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জানালেন, অধিনায়ক সাকিব ফেরায় টিম এখন পরিপূর্ণ।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেননি সাকিব। নিউজিল্যান্ডেও দলের সঙ্গে যুক্ত হলেন একেবারে শেষ মুহুর্তে। শেষ পর্যন্ত যে যুক্ত হতে পেরেছেন, এটাই বোধহয় এই মুহূর্তে স্বস্তির খবর বাংলাদেশ দলের জন্য। সাকিবকে ছাড়া গত কদিন নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করেন মিরাজ, 'আলহামদুল্লিলাহ আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমরা যে তিনদিন প্রস্তুতি নিয়েছি খুবই ভালো প্রস্তুতি হয়েছে। প্রস্তুতিটা আমরা নির্দিষ্ট করে করেছি, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই।'
নিউজিল্যান্ডে বাংলাদেশের জন্য খেলার বাইরে আরেকটা চ্যালেঞ্জ থাকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। কাজটা সহজ না হলেও সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছে মনে করেন মিরাজ। তিনি বলেন, 'প্র্যাকটিস সেশন খুব একটা সহজ ছিল না। কারণ, এখানে একটু বেশিই ঠাণ্ডা। তারপরও সবাই খুব ভালো মানিয়ে নিয়েছে, এটা আমাদের দলের জন্য ভালো ও ইতিবাচক দিক।'
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
