ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে রাজধানীর ৭ কেন্দ্রে

ডেস্ক রিপোর্ট
530

প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২ | ১২:১২:৫৮ পিএম
করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে রাজধানীর ৭ কেন্দ্রে ফাইল-ফটো

আগামী (২০ ডিসেম্বর) মঙ্গলবার থেকে রাজধানীর ৭ কেন্দ্রে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, ২০ ডিসেম্বর থেকে ঢাকার ৭টি হাসপাতালে দেওয়া হবে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ। প্রতিদিন ৭টি কেন্দ্রে গড়ে ১০০ জনকে পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। ষাটোর্ধ্ব ও করোনার সম্মুখযোদ্ধাদের দেওয়া হবে এই টিকা। এই কার্যক্রম চলবে ২ সপ্তাহ পর্যন্ত। এরপর জানুয়ারি থেকে পুরোদমে চালু হবে চতুর্থ ডোজ টিকা কার্যক্রম।

আহমেদুল কবীর বলেন, এসএমএসের মাধ্যমে আগের দিন নির্দিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে। যারা পরীক্ষামূলক টিকা নেবেন তাদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে নতুন বছরের ১ জানুয়ারি থেকে সারাদেশে চতুর্থ ডোজ টিকাদান কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে।

তিনি আরো বলেন, চতুর্থ ডোজ টিকাদানের কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ