সুড়ঙ্গের ট্যাংক বিস্ফোরণে আফগানিস্তানে নিহত ১৯
ডেস্ক রিপোর্ট
551
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:১২:৪৯ পিএম
ফাইল-ফটো
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুড়ঙ্গে জ্বালানি ট্যাংক বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন।
শনিবার রাত সাড়ে ৮টায় কাবুলের উত্তরাঞ্চরের সুড়ঙ্গে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
কাবুল থেকে প্রায় ৮০ মাইল দূরে বিশ শতকের ষাট দশকে নির্মাণ করা হয়েছিল উত্তরের সালাং সুরঙ্গ। দেশটির উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের যোগাযোগের মূল সংযোগ পথ এ সুরঙ্গ।
পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হাইমাতুল্লাহ শামিম বলেন, রাতে সুড়ঙ্গে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগানের মতে, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ পেয়েছে পারওয়ানের স্বাস্থ্য বিভাগ। এছাড়া আহত ২৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিস্ফোরণে নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। বাকিরা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভী হামিদুল্লাহ মিসবাহ বলেন, বিস্ফোরণের কারণে সুড়ঙ্গে ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এরপর সুড়ঙ্গটি চালু করতে কাজ শুরু করেছেন স্থানীয় প্রশাসনের কর্মীরা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
