মৃত্যু কমে বিশ্বে করোনা শনাক্ত দুই লাখ ছুঁই
ডেস্ক রিপোর্ট
531
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:১৭ এএম
ফাইল-ফটো
বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬৯৭ জন মারা গেছেন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৩০ হাজার ৪০৫ জনে।
এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে ৪৮ হাজার। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৭০৭ জনে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৮১ জন। মৃত্যু হয়েছে ৪১৫ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৬২ হাজার ৬৭৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৯ জন। মারা গেছেন ২ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ২৫ হাজার ৫৪১ জন মারা গেছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
