ভোলা রবিবার
০৭ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

দেশে-বিদেশে স্বর্ণের দাম লাগামহীন দরে বাড়ছে

ডেস্ক রিপোর্ট
483

প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৫৮ এএম
দেশে-বিদেশে স্বর্ণের দাম লাগামহীন দরে বাড়ছে ফাইল-ফটো

আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। ইতোমধ্যে মূল্যবান ধাতুটির দর ৮ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। আগামীতে সুদের হার কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের তেজ কমছে। এরই মধ্যে প্রধান আন্তর্জাতিক মুদ্রাটির মান ৭ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। মূলত এই কারণে বিশ্ববাজারে স্বর্ণের দর বাড়ছে। এছাড়া অন্য কারণও আছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৭৬ ডলার ৩৯ সেন্টে। গত ৯ মে’র পর যা সর্বোচ্চ। আগের দিন (সোমবার) যা ছিল ১৮৭৩ ডলার ৭২ সেন্ট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি যার দাম নিষ্পত্তি হয়েছে ১৮৮১ ডলার ৯০ সেন্টে। গত ৯ জানুয়ারি যা ছিল ১৮৭৭ ডলার ৪০ সেন্ট।

ওএএনডিএ’র জ্যেষ্ঠ বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, দ্রুতগতিতে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্ব মুদ্রাবাজারে ডলারের মূল্য কমছে। কঠোর মুদ্রানীতি থেকে সরে এসেছে ফেড। তবে মূল্যস্ফীতি প্রতিবেদনে প্রকাশের আগে গুরুত্বপূর্ণ ধাতুটির দর ব্যাপক ঊর্ধ্বমুখী হবে না।

তিনি বলেন, বর্তমানে ইউএস ইল্ড নিম্নমুখী রয়েছে। সেটা অব্যাহত থাকলে স্বর্ণের জন্য ইতিবাচক হবে। বুলিয়ন মার্কেট চাঙা থাকবে।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রতি আউন্সের মূল্য ২৫০ ডলার বেড়েছে। সেসময় দাম ছিল ১ হাজার ৬৫০ ডলার।

কিনেসিস মানির এক্সটার্নাল বিশেষজ্ঞ কার্লো আলবার্তো ডি কাসা বলেন, গত নভেম্বর থেকে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেসময়ই প্রথমবারের মতো ১৮০০ ডলারে ওপরে ওঠে দামি ধাতুটির দাম। সামনে যা ১৯১৫ থেকে ১৯২০ ডলারে উঠতে পারে।

বর্তমানে ডলার সূচক ১০২ থেকে ১০৩ এর মধ্যে ওঠা-নামা করছে। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আকর্ষণীয় হয়ে উঠেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে বাংলাদেশেও। এই মুহূর্তে দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়ছে ৯০ হাজার ৭৪৬ টাকা।

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান বলেন, বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ধাতুটি দাম বাড়ছে। সেই সঙ্গে দেশে তেজাবী স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে স্থানীয় মার্কেটে এই ধাতবের দর বাড়ছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ