ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

র‌্যাবের জালে ভুয়া পরিচয়ে ২২ বছর চাকরির পর ধরা পড়ল কারারক্ষী তাজুল

ডেস্ক রিপোর্ট
494

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৫১ এএম
র‌্যাবের জালে ভুয়া পরিচয়ে ২২ বছর চাকরির পর ধরা পড়ল কারারক্ষী তাজুল ফাইল-ফটো

ভুয়া পরিচয় ব্যবহার করে কারারক্ষী পদে চাকরি করার দীর্ঘ ২২ বছর পর র‌্যাবের জালে ধরা পড়ল তাজুল ইসলাম নামে এক প্রতারক। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়, ২০০১ সালে কুমিল্লা জেলা কারাগারের কারারক্ষী পদে চাকরি হয় হবিগঞ্জের মইনউদ্দিন নামের একজনের। কিন্তু তিনি যোগদান না করায় একই নাম, ঠিকানা ব্যবহার করে তাজুল ইসলাম নামের ব্যক্তি চাকরিতে যোগদান করে। পরবর্তী সময়ে কুমিল্লা জেলা কারাগারসহ সবশেষ সিলেট কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি।

২০২১ সালে ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি করছেন মইনউদ্দিন বিষয়টি কারা কতৃপক্ষের নজরে আসলে তদন্ত শুরু হয়। এরপরই ছুটির কথা বলে সিলেট থেকে গা ঢাকা দেন তাজুল। পরে সিলেটের জালালাবাদ থানায় মামলা হলে ছায়াতদন্তে নামে র‌্যাব।

গত বৃহস্পতিবার কুমিল্লার ব্রাহ্মনপাড়া বাজার থেকে প্রতারক তাজুলকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩ সেট কারারক্ষী ইউনিফর্ম, ১টি জ্যাকেট, ১ সেট রেইনকোট, ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি-পত্রাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তাজুল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ শশীদল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ