৪.৩৮ ক্যারেটের হীরা কুড়িয়ে পেলেন কৃষক!
ডেস্ক রিপোর্ট
533
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ০৬:০১:৩৭ এএম
ফাইল-ফটো
সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক কৃষক। এসময় ৪.৩৮ ক্যারেটের একটি হীরা খুঁজে পান তিনি। এতে রাতারাতি লাখপতি হয়ে গেছেন ওই কৃষক।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের পান্না জেলায়। রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই কৃষকের নাম ইন্দ্রজিৎ সরকার। তিনি সকালে হাঁটতে বের হন। তখন জ্বল জ্বল করতে থাকা একটি পাথর খুঁজে পান ইন্দ্রজিৎ।
এরপর সেই পাথরটি ডায়মন্ড অফিসে নিয়ে যান তিনি। হীরাটির দাম ২০ লাখ রুপি বা প্রায় ২৫ লাখ ৬৩ হাজার টাকা। স্থানীয় মিডিয়াকে ইন্দ্রজিৎ বলেন, একটি হীরা খনির পাশে ওই হীরাটি খুঁজে পান তিনি।
তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সেটি তুলে নেই এবং বুঝতে পারি সেটি হীরা। এরপর সেটি ওজন করে দেখা যায়, হীরাটি ৪.৩৮ ক্যারেটের। আর সেটির দাম প্রায় ২০ লাখ রুপি।
ওই এলাকার বহু মানুষ হীরা পাওয়ার আশায় অগভীর খনি ইজারা নিয়েছিলেন। কিন্তু তারা কখনও হীরা খুঁজে পাননি। ইন্দ্রজিতের খুঁজে পাওয়া হীরাটি পরে নিলামে তোলা হবে। কর কেটে নেয়ার পর টাকা পাবেন তিনি।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
