ভোলা শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

ব্যবধান ৪০ মিনিটের প্রাণ হারালো তিনজন

ডেস্ক রিপোর্ট
520

প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:১৬ এএম
ব্যবধান ৪০ মিনিটের প্রাণ হারালো তিনজন ফাইল-ফটো

৪০ মিনিটের ব্যবধানে সড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকুপা উপজেলার মুড়োতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন ও মিটুল হোসেনের ছেলে রাকিব হোসেন রকি ও শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের সোহরাব বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ও শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন শাকিল হোসেন ও রাকিব হোসেন রকি। পৌনে ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

অপরদিকে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে শৈলকুপা উপজেলার মুড়োতলায় ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তুষার বিশ্বাস নামে এক মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ