নতুন চমক নিয়ে ভক্তদের সামনে আসছে ফারিয়া
ডেস্ক রিপোর্ট
543
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ | ১০:০১:১৮ এএম
ফাইল-ফটো
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’, ২০২০ সালে ‘আমি চাই থাকতে’ এবং ২০২১ সালে ‘হাবিবি’ শিরোনামে তিনটি গান-ভিডিও প্রকাশ করেছেন তিনি। এগুলোর জন্য সংগীতপ্রেমীদের কাছ থেকে দারুণ সাড়াও পেয়েছেন।
অভিনেত্রী ফারিয়া গায়িকা হিসেবে আবারও আসছেন ভক্তদের সামনে। এরইমধ্যে নিজের চার নম্বর গানের অডিওর কাজ শেষ করে ফেলেছেন তিনি। সেরেছেন ভিডিওর পরিকল্পনাও। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ব্যাংককে হবে গানটির ভিডিওর শুটিং। সেভাবে প্রস্তুতি সারছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া। গানটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না ‘আশিকী’ তারকা। তবে বললেন, ‘আমার আগের তিনটি গানের মতো এটিও হবে মজার একটা গান। চিল করার জন্য, পার্টি করার জন্য এই গান। মানুষ শুনে আনন্দ পাবে। এনজয় করবে। কিছু সময়ের জন্য অনুভবে হারিয়ে যাবে।’
ফারিয়া আরও জানান, গান-ভিডিওটিও আসবে ভারতের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে। ভিডিওর শুটিং শেষে তবেই প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। পুরো গান-ভিডিওতে থাকবে নানা চমক।
উল্লেখ্য, নিজের করা গান-ভিডিওর বাইরে আরও দুটি গানে শোনা গেছে নুসরাত ফারিয়ার কণ্ঠ। তার মধ্যে একটি ইমরানের সঙ্গে দ্বৈত ‘এ বাঁধন যাবে না ছেড়ে’, অন্যটি শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘যদি কিন্তু তবু’র ‘কাটে না ঘোর কাটে না’।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
