ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
২৬ মার্চ ২০২৬

যত খুশি তত ছয় রকমের পিঠার মূল্য দুই টাকা

ডেস্ক রিপোর্ট
527

প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৩ | ০৯:০১:৫৯ এএম
যত খুশি তত ছয় রকমের পিঠার মূল্য দুই টাকা ফাইল-ফটো

ভাঁপাপিঠা, দুধচিতই, অনথন, চিকেন মমো, পাটিসাপটা, ডালের পিঠাসহ বাহারি সব পিঠা মিলছে মাত্র দুই টাকায়! তাও আবার যত খুশি তত খাওয়া যাবে।

শুনতে অবাক লাগলেও ফেনীতে পথশিশু ও ভাসমান অসহায়দের জন্য এমন ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে ‘হেল্প ফর টুডে’ নামের একটি সংগঠন।

সংগঠনটির উদ্যোক্তারা জানায়, শীতকাল মানেই নানান রকমের পিঠার উৎসব। সবার ঘরে ঘরে চলে শীতকালীন পিঠার আমেজ। কিন্তু পথশিশু অথবা ভাসমান মানুষগুলো শীতকালে পিঠা খাওয়ার সামর্থ্য থাকে না। তাদের কথা চিন্তা করে ভিন্নভাবে ২ টাকার পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।

দুই টাকা কেন রাখা হচ্ছে প্রশ্নে তারা জানান, বলতে গেলে এটা বিনামূল্যেই। তবে একদম বিনামূল্যে হয়তো অনেকেই খেতে চাইবে না। মনে করবে, আমরা তাদের করুণা করছি। সে জন্য প্রতীকী একটা মূল্য নির্ধারণ করেছি। শনিবার বিকালে শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারের পাশে দুই টাকার পিঠা উৎসব ‘পিঠাপুলি’ আয়োজন করে হেল্প ফর টুডে। তখন পথ শিশু এবং ভাসমান প্রায় ১০০ মানুষের কাছে দুই টাকার বিনিময়ে ৬ রকম পিঠা দেওয়া হয়। হেল্প ফর টুডের সদস্যরা নিজের হাতে পিঠাগুলো বানিয়ে পরিবেশ করেছে।

পিঠা উৎসবে হেল্প ফর টুডের উপদেষ্টা তাসিন সোবান, পরিচালক ও প্রতিষ্ঠাতা ওয়ালিদ বিন আবদুল্লাহ, সভাপতি শফি উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল  অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা

২৬ মার্চ ২০২৬

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে  বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২৬ মার্চ ২০২৬

ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

২৬ মার্চ ২০২৬

ভোলাদর্পণ