দুবাই সফর বাতিল রাজ-পরীর
ডেস্ক রিপোর্ট
580
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৭ এএম
ফাইল-ফটো
ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। সম্প্রতি দাম্পত্যের টানাপোড়েনে আলোচনায় ছিলেন এই দম্পতি। সব বিভেদ ভুলে ফের একই ছাদের নিচে সুখে সংসার করছেন তারা।
নায়িকার ভাষ্যমতে, সন্তানের দিকে তাকিয়ে রাজের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি। তবে তাদের সুন্দর জীবনের জন্য রাজের কিছু অভ্যাস পরিবর্তন করা প্রয়োজন। স্বামীকে সেভাবেই বোঝাচ্ছেন পরী।
এসব নাটকীয়তার মধ্যে খবর আসে, একসঙ্গে দুবাই যাচ্ছেন তারা। সেখানে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। পরীমণি জানান, দুবাই যাচ্ছেন না তারা। এ সফর বাতিল করেছেন নিজেরাই।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাওয়ার কথা ছিল, এখন আর যাচ্ছি না। রাজ এর বাইরে আমাকে তিনটি দেশের নাম দিয়েছে, যেকোনো একটা দেশে যাব। কোন দেশ, এখনই বলছি না। দেশের বাইরে মজা করতে যাচ্ছি না আমরা।’
তিনি আরও বলেন, বাবুকে (রাজ্যকে) সঙ্গে নিয়ে প্রথম দেশের বাইরে যাব। তার জন্য একটু ঘোরাঘুরি তো হবেই। রাজ্যের পাসপোর্ট হয়নি এখনও।’ ‘তাছাড়া আমাদের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল, এখন ঠিকঠাক হয়েছে। একসঙ্গে কিছুদিন দেশের বাইরে থাকলে সম্পর্কের জায়গাটা আরও শক্তিশালী হবে।
তবে এ মুহূর্তে তিনি ব্যস্ত আছেন ২০শে জানুয়ারি সিয়ামের সঙ্গে অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটির প্রচারণা নিয়ে।
এর আগে, রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। গত বছরের শেষ দিনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন পরীমণি।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে সাহিত্যিকদের মিলনমেলা
১২ সেপ্টেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মিলনমেলা"২০২৫" অনুষ্ঠিত
১০ সেপ্টেম্বর ২০২৫
ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা
২০ মে ২০২৪
অস্কারে সেরা অভিনেতা মারফি ও সেরা অভিনেত্রী এমা স্টোন
১১ মার্চ ২০২৪
পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩
১৮ ফেব্রুয়ারি ২০২৪
মুক্তি পেছাল ‘কাজল রেখা’ সিনেমা
০১ ফেব্রুয়ারি ২০২৪
