মার্টিনেজ বাচ্চাদের মতো: স্কালোনি
ডেস্ক রিপোর্ট
558
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৩ | ০৫:০১:৩৪ এএম
ফাইল-ফটো
আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে একাধিক বিতর্কেও জড়িয়েছেন তিনি। বিশেষ করে ফাইনাল ম্যাচ জয়ের পরই গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আর্জেন্টিনায় ফিরে কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে তীব্র সমালোচিত হন তিনি। তার সেই সব আচরণ নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
তিনি বলেন ‘মার্টিনেজের আচরণে হয়তো অনেকেই খুশি হবেন না। কিন্তু ও অনেক দুর্দান্ত ছেলে অনেকটা বাচ্চাদের মতো। ও কতটা ভালো ছেলে, সেটা জানলে অবিশ্বাস্য মনে হতে পারে। ওকে ভালো করে চেনা দরকার।’
একটি সাক্ষাৎকারে কোচ আরও বলেন, ‘মার্টিনেজ এমন একটা আবিষ্কার, যেটা আমাদের প্রচুর আনন্দ দিয়েছে। ওর আলাদা ব্যক্তিত্ব রয়েছে। সেই ব্যক্তিত্বও আমাদের অনেক কিছু দিয়েছে। যদিও ওর দৃষ্টিভঙ্গি একদম বাচ্চাদের মতো।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
০২ মে ২০২৬
ভোলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে মহান মে দিবস পালন
০২ মে ২০২৬
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
