আর্থিক সংকটে স্থগিত ইভিএম প্রকল্প
ডেস্ক রিপোর্ট
650
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:০৫ এএম
ফাইল-ফটো
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প আর্থিক সংকটে আপাতত বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ব্যবহারের জন্য দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প স্থগিত করেছে সরকার।
জাহাঙ্গীর আলম বলেন, আট হাজার ৭১১ কোটির টাকা প্রকল্প এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, কমিশনের হাতে থাকা ইভিএম দিয়ে ৫০ থেকে ৭০ আসনে ভোট করা সম্ভব।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ১৫০ আসনে ইভিএমে নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল ইসি। সে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে দিলেও পাঁচ মাসেও সাড়া পায়নি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) একনেকের সভার আলোচ্যসূচিতেও ছিল না ইভিএম প্রকল্প।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার আরশ বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে
০১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ভোলা উপজেলা কমিটি গঠিত
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের জাতীয় বন্ধুজন পরিষদের সংবর্ধনা
২২ অক্টোবর ২০২৬
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে
১১ অক্টোবর ২০২৬
ভোলা সরকারি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
০৯ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
০৯ অক্টোবর ২০২৬
