তাপমাত্রা কমে, আসছে শৈত্যপ্রবাহ
ডেস্ক রিপোর্ট
487
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩ | ০৪:০১:৩৯ এএম
ফাইল-ফটো
ফেব্রুয়ারির শুরুর দিকে দেশে আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কয়েকদিন দেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির এই প্রবণতা শনিবার (২৮ জানুয়ারিয়) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তাপমাত্রা বাড়া-কমার মধ্যে রয়েছে। দু'দিন পর তাপমাত্রা একটু কমতে পারে। তবে ২ ফেব্রুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে এই লঘুচাপ বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
