ঘোড়াঘাটে বাড়িঘরে অগ্নিসংযোগ, ১২০০ জনের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক
498
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩ | ১১:০১:৫০ এএম
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই যুবক নিহতের জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে মামলাটি করেন গ্রামপুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান ও আফজাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে হায়দার আলীর সঙ্গে ওমর আলীর বিরোধ চলে আসছিল। এই বিষয়ে আদালতেও মামলা চলমান। বুধবার (২৫জানুয়ারি) সকালে ওমর আলীসহ তার পরিবারের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে এলে বাধা দেন হায়দার আলীর ছেলেরা। কথা-কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে খোদাদাদপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মিম ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব নিহত হন।
এরই জেরে পরদিন বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে খোদাদাদপুরের বিক্ষুব্ধ লোকজন পাশের চুনিয়া গ্রামে ঢুকে বাড়িঘর ও খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে বসতবাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজনেরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনকে আসামি করে তিন গ্রামপুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এরমধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
