জাপোরিঝিয়ার ৯টি গ্রাম রুশ বাহিনীর নিয়ন্ত্রণে
ডেস্ক রিপোর্ট
569
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ | ০৮:০১:২৮ এএম
জাপোরিঝিয়া অঞ্চলে অভিযানের সময় ৯টি গ্রাম রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছেন উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোগভ।
রোববার (২৯ জানুয়ারি) রসিয়া-১ টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। খবর তাস নিউজের।
তিনি বলেন, ‘আমাদের সেনারা জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধের এনগেজমেন্ট লাইন বরাবর এগিয়ে চলেছে। অনুসন্ধানমূলক আক্রমণে শত্রুদের ৯টি গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে এবং এই গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এটি বেশ বড় সাফল্য।’
জাপোরিজিয়া অঞ্চলে যুদ্ধ নাটকীয়ভাবে ২০ জানুয়ারিতে থেকে তীব্র হয় যখন ওরেখভো এলাকার আশেপাশের চারটি অঞ্চল রাশিয়ান বাহিনী নিয়ন্ত্রণে নেয়। একই দিনে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপোরিজিয়া অঞ্চলের লোবকোভয়ে শহরের মুক্তির কথা জানিয়েছেন।
পরে জানা যায়, রুশ বাহিনী গুলিয়াইপোল শহরের দিকে অগ্রসর হয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কয়েকটি শক্ত ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
