শক্তিশালী ভূমিকম্প তুরস্কে
ডেস্ক রিপোর্ট
567
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:০২:২৫ এএম
ফাইল-ফটো
সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে। আঙ্কারা ও তুরস্কের পুরো অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকে থাকতে পারে।
এদিকে দিয়ারবাকিরে বিবিসির তুর্কি সংবাদদাতা জানান, শহরের একটি শপিং মল ধসে পড়েছে।
গাজিয়ানটেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেন, ‘শহরে ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয়েছে।’ গুল জনসাধারণকে বাড়ির বাইরে অপেক্ষা করার এবং শান্ত থাকার পরামর্শও দিয়েছেন।
ইউএসজিএস আরো জানায়, তুরস্কের মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ঐ ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
