বাংলাদেশের মানবিক সহায়তা সিরিয়ায় পৌঁছেছে
ডেস্ক রিপোর্ট
530
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০২:৫৮ এএম
ফাইল-ফটো
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সেই সহায়তা দেশটিতে পৌঁছেছে বলে জানিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ থেকে পাঠানো মানবিক সহায়তা প্যাকেজ সিরীয় কর্তৃপক্ষের কাছে রোববার হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার ত্রাণ প্যাকেজটি সিরিয়ায় পৌঁছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো সহায়তা প্যাকেজ সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছে শনিবার (১১ ফেব্রুয়ারি)। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে ত্রাণগুলো বহন করে নিয়ে যায়।
এতে আরও বলা হয়, সিরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত, যিনি জর্ডানের আম্মানে অবস্থান করছেন, নাহিদা সোবহান এবং সিরিয়ার স্থানীয় সরকার ও পরিবেশবিষয়ক মন্ত্রী মোতাজ দুয়াজি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণগুলো গ্রহণ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তা প্যাকেজে রয়েছে— খাদ্য, ওষুধ, কম্বল, তাঁবু এবং শীতের কাপড়। পরে ত্রাণের পণ্যগুলো আন্তর্জাতিক কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়, যাতে তারা সমন্বয়ের মাধ্যমে সিরিয়ার ভূমিকম্প কবলিত মানুষের মাঝে সেগুলো বিতরণ করতে পারে।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সিরিয়ার সংশ্লিষ্টদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান, প্রেসি রিলিজে বলা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করছে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
