যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা
ডেস্ক রিপোর্ট
562
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০২:৪০ এএম
ফাইল-ফটো
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত পাঁচজন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক বন্দুকধারী মিশিগান অঙ্গরাজ্যের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বিচারে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ বলছে, সন্দেহভাজন বন্দুকধারী একজন কৃষ্ণাঙ্গ পুরুষ। গড়নে ছোটখাটো এই ব্যক্তি মাস্ক পরা ছিলেন। তাকে এখন পর্যন্ত ধরা যায়নি।
সন্দেহভাজন বন্দুকধারীর একাধিক ছবি প্রকাশ করেছে পুলিশ। ছবিতে দেখা যায়, তার পায়ে লাল রঙের কেডস। গায়ে জিনসের জ্যাকেট। মাথায় বেসবল ক্যাপ।
সন্দেহভাজন বন্দুকধারী ঠিক কী কারণে নির্বিচারে গুলি চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টিতে ৫০ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সম্পর্কিত আরও
ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
০৯ মার্চ ২০২৬
আজ পবিত্র শবে বরাত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫" অনুষ্ঠিত হয়েছে
০১ নভেম্বর ২০২৫
ভোলায় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন
০৬ সেপ্টেম্বর ২০২৫
আলেপ্পোর কিছু অংশ দখলে নেয়ার দাবি বিদ্রোহীদের
৩০ নভেম্বর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’
৩০ নভেম্বর ২০২৪
