ভোলা রবিবার
০৭ জুন ২০২৬
০৩ এপ্রিল ২০২৬

বাড়ানো হলো এলপিজির দাম

ডেস্ক রিপোর্ট
537

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:৫৪ এএম
বাড়ানো হলো এলপিজির দাম ফাইল-ফটো

চলতি মাসে গ্রাহক পর্যায়ে আবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হলো। গত মাসের চেয়ে যা ১৬ টাকা বেশি। বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা, যা আগে ছিল ১ হাজার ২১৯ টাকা। অর্থাৎ ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ১৬ টাকা।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমায় গেল আগস্টে এলপিজির দাম কেজিতে প্রায় ৩ টাকা কমানো হয়েছিল।

তবে আগস্টে কমলেও জুলাই মাসে এলপিজির দাম বেড়েছিল কেজিতে ১ টাকা। আরও আগে গত ৫ মে এলপিজির দাম ক‌মি‌য়েছিল বিইআরসি। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ছিল এক হাজার ৩৩৫ টাকা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এলপিজি দাম সমন্বয় করা হলেও সরকারের বেঁধে দেওয়া দাম মানে না ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে দেড়শ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হয় প্রতিটি এলপিজি সিলিন্ডার। ফলে এলপিজি ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাকে আর মুনাফা লুটছে কোম্পানি, ডিলার আর খুচরা ব্যবসায়ীরা।

আরও পড়ুন:

জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার কাচিয়ার  ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়
ভোলার কাচিয়ার ময়ফুল কর্তৃক মঞ্জুর, ফজলুর,রফিক ও অলুউল্লাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ : পাল্টা অভিযোগ থানায়

০৪ মে ২০২৬

ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন

০২ মে ২০২৬

ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।
ভোলা প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জনাব, মোঃ নাছির উদ্দিন লিটন ভাইকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন ।

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ভোলায় ইএসডিও’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

০৩ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ