দেশে ২৪৩ দিনে ৩৬৪ শিক্ষার্থীর আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
499
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৩৪ এএম
ফাইল-ফটো
দেশের স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২০২২ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপের এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস কনফারেন্সে এ তথ্য প্রকাশ করেছে সংগঠনটি। আঁচল ফাউন্ডেশন জানায়, স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। আত্মহত্যাকারীদের মধ্যে ১৯৪ জনই স্কুল শিক্ষার্থী।
জরিপে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। এ বয়সী ১৬০ জন আত্মহত্যা করেছে।
স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। ৭ বছরের এক শিশুও আত্মহত্যা করেছে।
জরিপে বলা হয়, গত আট মাসে ৪৪ জন মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিভাগে আত্মহত্যার হার বেশি।
১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য যাচাই-বাছাই করে এ জরিপ করেছে সংগঠনটি। এর আগে ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে সংগঠনটি।+++
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৬ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা
২৬ মার্চ ২০২৬
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২৬ মার্চ ২০২৬
ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
২৬ মার্চ ২০২৬
