ভোলা শনিবার
০৬ জুন ২০২৬
২৪ এপ্রিল ২০২৬

৩ দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
484

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ | ০৫:১০:৫৯ এএম
৩ দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু ফাইল-ফটো

টানা তিন দিন বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে আগের সময় সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন সময় দরকার ছিল। এরপর আগের ঘোষণা অনুযায়ী ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোট্রেন নিয়মিত চলাচল করছে।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে স্বপ্নের মেট্রোরেল। তবে কাঙ্ক্ষিত সেবা মিলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর। ঢাকার প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে ২৯ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের জন্যে এদিন নির্ধারণ করেছেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা

০২ মে ২০২৬

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত :  দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার

০২ মে ২০২৬

চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা

০২ মে ২০২৬

ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

০২ মে ২০২৬

শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে :  ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ মে ২০২৬

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী

২৪ এপ্রিল ২০২৬

ভোলাদর্পণ