হামুনের তাণ্ডবে লন্ডভন্ড কক্সবাজার, ৩ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
415
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩ | ০৫:১০:৩৭ এএম
ফাইল-ফটো
কক্সবাজারকে লন্ডভন্ড করে দিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্নিঝড় হামুন। এই অঞ্চলে বর্তমানে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩০ জন। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পরও সরকারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, সরকার মানুষকে বিতাড়িত করার কোনো উদ্যোগ নেয়নি। কন্ট্রোল রুম খোলা নেই। সতর্কও করেনি। এ মুহূর্তে তিন শতাধিক ঘরবাড়ি ধ্বংসের ঘটনা নিবন্ধিত হয়েছে। কক্সবাজার শহর ও আশপাশের এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
ঘূর্ণিঝড় হামুনের আঘাতে কক্সবাজারের পাহাড়তলী, মহেশখালী ও চকরিয়ায় ৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজন দেওয়াল চাপা পড়ে এবং একজন গাছ চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। ঝড়ের তাণ্ডবে অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছ।
ঝড়ের কারণে অনেকে জায়গায় উপড়ে পড়েছে গাছ। বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলার কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমীর হোসেন বিদায়ী সংবর্ধনা
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
চ্যানেল ওয়ানের পূর্ণযাত্রা: ভোলার মানুষের চ্যানেল ওয়ানের প্রতি আবেগ আশা আকাংখা এবং প্রত্যাশা
০২ মে ২০২৬
ভোলায় কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
শপথগ্রহণ অনুষ্ঠানটি আমার জন্য স্মৃতিবহ হয়ে থাকবে : ভোলা প্রেসক্লাবের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ মে ২০২৬
ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৩ হাজারর ৫৭১ পরীক্ষার্থী
২৪ এপ্রিল ২০২৬
