মালয়েশিয়াতে ২৫২ বাংলাদেশি আটক
ডেস্ক রিপোর্ট
535
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩ | ১২:১২:২৮ পিএম
ফাইল-ফটো
শুক্রবার দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান বাংসারের আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে অনিবন্ধিত এই বিদেশি নাগরিকদের আটক করা হয়।
কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানিয়েছেন, বিদেশিদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ তলা ভবনের ১২৫টি বাসায় পরিদর্শন করেন।
এ সময় এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। তার মধ্যে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও একটি শিশুকে আটক করা হয়।
আটক হওয়া ৫৬৭ জনের মধ্যে ২৫২ জন বাংলাদেশি, নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপিন্সের ৪ জন এবং ভারতের ১ জন নাগরিক রয়েছেন।
শামসুল বলেন, আটককৃতদের অনেকেই সামাজিক ভিজিট পাশ ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশপাশের এলাকায় কাজ করছেন। অভিযান চলাকালে একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।
আটকদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
ইমিগ্রেশন আইনের অধীনে আরও অধিকতর তদন্তের কথা জানিয়ে পরিচালক বলেন, পুলিশ স্থানীয় জনগণের দেওয়া অভিযোগ এবং নানা তথ্যের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোনো আপস করা হবে না। অবৈধ অভিবাসীদের কাছে বাসা ভাড়া দেওয়ার কারণে বাড়ির মালিকদের খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।
আরও পড়ুন:
প্রবাস সম্পর্কিত আরও
ভোলার বাপ্তার এবিএল রহিম গংদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে কাঁচিয়ার ফারুক: হত্যার হুমকি, মামলা দায়ের
০৪ নভেম্বর ২০২৫
ভোলার তজুমদ্দিনে আদম বেপারীর খপ্পরে পড়া সৌদি প্রবাসী অসুস্থ ছেলেকে ফেরত পেতে বাবার সংবাদ সম্মেলন
২৮ সেপ্টেম্বর ২০২৫
মালয়েশিয়াতে ২৫২ বাংলাদেশি আটক
৩০ ডিসেম্বর ২০২৩
কুয়েতের নতুন আমির হলেন শেখ মিশেল
১৭ ডিসেম্বর ২০২৩
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
৩০ নভেম্বর ২০২৩
প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালু
১১ সেপ্টেম্বর ২০২৩
